ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ৫ হলে কত ভোট পেলেন সাদিক কায়েম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৫ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পাঁচটি হলের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, শামসুন নাহার হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। সবগুলো হলেই ভিপি পদে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম।তার মোট ভোট ৪ হাজার ৮৩৫।

সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম। তার মোট ভোট ১৩৭১। এর পরের অবস্থানেই আছেন উমামা ফাতেমা। তার মোট ভোট ১৩৩৩।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচন ৫ হলে কত ভোট পেলেন সাদিক কায়েম

আপডেট টাইম : ০৯:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫