আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবারের মতো এসব পদের মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ ও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান আইজিপি।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি আরও বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন করা হবে না।
Reporter Name 























