ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১২১ বার

শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য পান, সিগারেট এবং যেকোনো নেশাদ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) বা ই-সিগারেট ব্যবহারের বিরুদ্ধে কঠোর সতর্কতা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন।

নীতিমালায় আরও বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক-শিক্ষিকাদের পান, সিগারেট বা যেকোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) ব্যবহার বিষয়ে সতর্ক করার জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত পরিবেশে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশনা

আপডেট টাইম : ০৬:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫