ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এক যুগের বেশি সময় পর ঢাকার পথে পাক পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ১২১ বার

দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে তিনি দুদিনের সফরে পাকিস্তান থেকে রওনা হয়েছেন। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ সফরকে ঢাকা–ইসলামাবাদ সম্পর্কের ক্ষেত্রে একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে উল্লেখ করা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, দীর্ঘদিনের ঠান্ডা সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে গত এপ্রিলেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ। তার ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসছেন ইসহাক দার।

সফরের মূল বৈঠক হবে রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে সূত্র জানিয়েছে।

আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংযুক্তি, জনগণের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয় অগ্রাধিকার পাবে। তবে অমীমাংসিত বিষয়গুলো সমাধান ছাড়া অগ্রগতি টেকসই হবে না বলেই কূটনীতিকরা মনে করছেন।

রোববার বিকালে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসায় দেখা করার পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন। পরে ২০২২ সালে তিনি আবার আসার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সফরটি হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

এক যুগের বেশি সময় পর ঢাকার পথে পাক পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫