ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডি চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৭৬ বার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তাসনিয়া (১৫)।

আজ শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, মাইলস্টোন স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসা চলছিল তার। সেখানেই সকালে সে মারা গেছে।

ডা. শাওন বিন রহমান বলেন, এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু ২০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত এ দুর্ঘটনায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও ২২ জন রোগী বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন বলেও জিটিউটের আবাসিক চিকিৎসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাইলস্টোন ট্র্যাজেডি চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ১১:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫