ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হারুনসহ যে ১৮ আলোচিত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১০২ বার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এর আগে রোববার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে হারুনসহ ওই ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সাবেক ডিবিপ্রধানসহ সাময়িক বরখাস্ত হওয়া ১৮ পুলিশ কর্মকর্তার তালিকা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিবি হারুনসহ যে ১৮ আলোচিত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট টাইম : ০২:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫