ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৬১ বার
তিন দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে গত ১১ আগস্ট রাতে মালয়েশিয়া পৌঁছন প্রধান উপদেষ্টা।

পরদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকের পর ৫টি সমঝোতা স্মারক সই এবং ৩টি নোট বিনিময় হয়। এ ছাড়া প্রধান উপদেষ্টা একটি ব্যাবসায়িক ফোরামে অংশ নেন এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান।

বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়। ড. মুহাম্মদ ইউনূসের হাতে সম্মাননা ডিগ্রি তুলে দেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার চ্যান্সেলর তুয়াংকু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।তিন দিনের সফরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মন্ত্রী, শীর্ষস্থানীয় শিল্পপতিসহ বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫