ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

এখনও উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া দেড় হাজার অস্ত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৪৪ বার

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের পর বহু থানা ও পুলিশ স্টেশন খালি করে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা। ওই সময় দুর্বৃত্তরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

এর একটি অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজার অস্ত্র অপরাধীদের হাতে রয়ে গেছে, যা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশঙ্কা করছেন

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, গত বছরের জুলাই-আগস্টে সরকার পতনের সময় যে অস্ত্র হারিয়ে গেছে বা লুট হয়েছে, সেগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে। অস্ত্র উদ্ধারের তথ্য দিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের আগেই অবশিষ্ট অস্ত্র উদ্ধার সম্ভব হবে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এখনও প্রায় ৭০০ অস্ত্র উদ্ধারের বাকি রয়েছে। তবে পুলিশের হিসাব ভিন্ন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, লুট হওয়া ৫,৮১৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো ১,৩৬৬টি উদ্ধার হয়নি। এ ছাড়া লুট হওয়া ৬ লাখ ৫১ হাজার ৮৩২টি গুলির মধ্যে উদ্ধার হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৭টি, আর বাকি ২ লাখ ৫৭ হাজার ৮৪৫টি এখনো অপরাধীদের দখলে।

গত মাসে ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার করেছে এবং বাকি ২০ শতাংশ নির্বাচনের আগে জব্দ করা হবে যাতে সেগুলো দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করা না যায়। এ সময় তিনি জানান, এসব অস্ত্রের কিছু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে আর কিছু বিক্রি হয়ে গেছে।

প্রথমদিকে যৌথ বাহিনী লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিযান ধীর হয়ে আসে। সম্প্রতি আবারও যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

এ বছরের ২৮ মে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুলিশ মো. পারভেজ ও রিয়াজুর রহমান নামে দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, একটি রিভলভার ও গুলি উদ্ধার হয়, যা গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয়েছিল। তারা এসব অস্ত্র ব্যবহার করে টোল সড়কে ছিনতাই করছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর দেশের ৬৬৪টি থানার মধ্যে ৪৬০টিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এছাড়া ১১৪টি পুলিশ ফাঁড়িতেও একই ধরনের হামলা চালানো হয়। এসব ঘটনায় মোট ১১ ধরনের প্রায় ৬ হাজার অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ লুট হয়। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি দেড় হাজারের বেশি অস্ত্র ও আড়াই লাখের বেশি গুলি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

এখনও উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া দেড় হাজার অস্ত্র

আপডেট টাইম : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫