ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

একজন পুলিশ আগে যে সাহসিকতা দেখাতো, এখন তিনজন মিলেও সেটা দেখাচ্ছে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৫৪ বার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বলেছেন, আগে আমাদের একটা পুলিশ যে সাহসিকতার সঙ্গে কাজ করতো, এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না। পুলিশ এখনও ভীত।

শনিবারে (৯ আগস্ট) সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, গত পাঁচ আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, একে আমি ডিফেন্ড করছি না।

কিন্তু পুলিশ এখনো ট্রমাটাইজড, সেই ট্রমাটাইজড পুলিশকে দিয়ে যদি আগের মতো পুলিশিং করতে চান সেটি সম্ভব হবে না।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে জিএমপি কমিশনার বলেন, আমরা কাজ করছি। ২৪ ঘণ্টার মধ্যে আমরা গ্রেপ্তার করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন প্লিজ।

তিনি বলেন, আমরা প্রিভেনশন (ঠেকাতে) করতে পারিনি কিন্তু ডিটেকশন (শনাক্ত) করেছি। অপরাধ ঠেকাতে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনাদের কাছে আমি একটিমাত্র অনুরোধ করব— আপনারা পুলিশকে আবারো কাজ করার সুযোগ করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

একজন পুলিশ আগে যে সাহসিকতা দেখাতো, এখন তিনজন মিলেও সেটা দেখাচ্ছে না

আপডেট টাইম : ০৭:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫