ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সড়ক অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৬৪ বার

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ (শেবাচিম) সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাত্র-জনতা অবরোধ কর্মসূচি পালন করছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি এখনো চলছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্তত ৬ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ফলে দুই পাশে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। এতে করে সৃষ্টি হয় চরম ভোগান্তি। স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে গত ১২ দিন ধরে বরিশালের বান্দ রোড ও সদর রোড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কিন্তু কার্যকর পদক্ষেপ না আসায় এবার তারা বরিশালের গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধে নামে।

আন্দোলনের প্রধান সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ১০ দিন আন্দোলন করেও সাড়া না পেয়ে আজ শুক্রবার বাধ্য হয়েই আমরা রাস্তা ব্লক করেছি। মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না, এটা আর চলতে দেওয়া হবে না।

আরেক আন্দোলনকারী ব্লগার কাফি বলেন, স্বাস্থ্যখাতে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এই আন্দোলন শুধু বরিশালের নয়, দেশের প্রতিটি মানুষের অধিকার আদায়ের আন্দোলন।

এই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তাদের সঙ্গে ভুক্তভোগী রোগী ও স্বজনরাও একাত্মতা প্রকাশ করেছেন।

অবরোধের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত নির্বিঘ্নে এসে নথুল্লাবাদে আটকে পড়া এক যাত্রী বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে আছি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দাবি যতই যৌক্তিক হোক না কেন, জনদুর্ভোগ যেন না হয়, সে বিষয়ে আন্দোলনকারীদের আরও কৌশলী হওয়া দরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সড়ক অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ

আপডেট টাইম : ০৩:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫