ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর নিয়ে যা বলল মার্কিন দূতাবাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ১০৯ বার

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের দিন (মঙ্গলবার) হঠাৎ করেই কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এনসিপি বলছে বিষয়টি গুজব। এবার এ নিয়ে মুখ খুলেছে মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি এখন একজন বেসরকারি নাগরিক। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। কক্সবাজারে যাওয়া এনসিপির শীর্ষ নেতারা হলেন౼মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও তার সঙ্গে রয়েছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজারে আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করে। যদিও এ বিষয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।

এদিকে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানেন না বলে জানান এসপি।

অন্যদিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠকের অভিযোগ তুলে উখিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর নিয়ে যা বলল মার্কিন দূতাবাস

আপডেট টাইম : ১১:১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫