ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতালিতে ভূমিকম্পে গৃহহীন ১৫ হাজার মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬
  • ৪৬৫ বার

ইতালিতে গত রোববারের শক্তিশালী ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছে ১৫ হাজার মানুষ। দেশটির বেসামরিক নাগরিক রক্ষা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে সোমবার দেশটিতে ১০০টির বেশি আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৪ দশমিক ২। রাজধানী রোমেও কম্পন অনুভূত হয়েছে।

রোববার সকালে ইতালির মধ্যাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। তবে এতে প্রাণহানী না হলেও ব্যাপক ক্ষয়িক্ষতি হয়েছে। গত দুই মাস আগে ওই অঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছিল ৩ শতাধিক মানুষ।

বেসামরিক নাগরিক রক্ষা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১৫ হাজার লোককে সহযোগিতা করছেন। এদের মধ্যে ১০ হাজার লোককে তাবু দেওয়া হয়েছে। আরো কয়েক হাজার লোক তাদের গাড়ি ও ত্রিপলের নিচে রাত কাটিয়েছেন। অড্রিয়াটিক সাগর উপকূলের হোটেলগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় ৪ হাজার লোক।

প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন

ইতালিতে ভূমিকম্পে গৃহহীন ১৫ হাজার মানুষ

আপডেট টাইম : ০১:১৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬