ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাত কলেজের শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৯৪ বার

সরকারি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, সাত কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে।

স্কুল অব সাইন্সের অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। স্কুল অব বিজনেস স্টাডিজে থাকবে সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের আওতায় কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ থাকবে বলে জানান মজিবুর রহমান।

একজন প্রক্টরসহ সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে।

গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছিল এই সাত কলেজের শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

সাত কলেজের শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

আপডেট টাইম : ০৬:২২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫