ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

পুলিশ সদরের ব্যাখ্যা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো এএসপি নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১১৯ বার

বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী সহকারী পুলিশ সুপার (এএসপি) নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান গুজবের পরিপ্রেক্ষিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি ফেসবুক, টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি পুলিশ সদর দপ্তরর নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভ্রান্তি এড়াতে সাধারণ মানুষকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশের কোনো পর্যায়ে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী কর্মকর্তা বর্তমানে কর্মরত নেই।

এ ধরনের ভুয়া তথ্য ও পরিচয় দিয়ে কেউ যেন জনমনে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং যাচাই না করে কিছু শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।

গুজব ছড়ানো ও পুলিশের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

পুলিশ সদরের ব্যাখ্যা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো এএসপি নেই

আপডেট টাইম : ১০:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫