ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

শুধু বৈষম্যবিরোধী নয়, কোনো দলই যেন চাঁদাবাজি করতে না পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৭৮ বার

শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, কোনো রাজনৈতিক দলই যেন চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান।

চাঁদাবাজির বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অসাধুভাবে কাজ করতে চাইলে যেন প্রশাসন ব্যবস্থা নেয়, সে বিষয়ে আমরা বলে রেখেছি। আমরা আমাদের দলেও এমন সিদ্ধান্ত নিয়েছি। বৈষম্যবিরোধীর নাম ভাঙিয়ে অনেক জায়গায় এমনটা (চাঁদাবাজি) হচ্ছে। আমরা প্রশাসনকে এ বিষয়ে কঠোর হতে বলেছি। শুধু বৈষম্যবিরোধী নয়, কোনো রাজনৈতিক দলই যেন চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সে আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতেই এনসিপি গঠিত হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আগামীকালের (৩ আগস্ট, রোববার) সমাবেশে দেশের মানুষের আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা, এনসিপির ভবিষ্যত পরিকল্পনা, দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি— এসব নিয়ে আমাদের ভাবনা জানাব।

নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের জুলাই পদযাত্রায় বলেছি, সব জায়গায় বলছি, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আমরা পাইনি এই এক বছরে। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে আমরা সেটার আংশিক পাবে হয়তো। কিন্তু দেশের অর্থনীতি, কর্মসংস্থান কোনো কিছুর পরিবর্তন হয়নি। এসব আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

জুলাই সনদ নিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, সরকার যদি ঘোষণা (জুলাই সনদ) না দিতে পারে আমরা যারা গণঅভ্যুত্থানের অংশ ছিলাম আমরা উদ্যোগ নিতাম। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে এবং ঘোষণা দিচ্ছে তাহলে আমরা সেটার অপেক্ষায় থাকব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

শুধু বৈষম্যবিরোধী নয়, কোনো দলই যেন চাঁদাবাজি করতে না পারে

আপডেট টাইম : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫