ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ঢাকায় আ. লীগের গোপন বৈঠকের তদন্ত চলছে, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি উপ-কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৪৮ বার

মিথ্যা পরিচয় দিয়ে কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে রাজধানীর ভাটারায় একটি আবাসিক এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়ো হয়েছিল কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের। এর রহস্য উদঘাটন এবং এর পেছনে জড়িতদের বের করতে ‘গুরুত্ব দিয়ে’ তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে আগস্টকেন্দ্রিক কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৮ জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ করায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অন্তত ২২ জনকে গ্রেফতার করার কথা ইতোমধ্যে জানিয়েছে পুলিশ। বৈঠকটিতে মেজর সাদিকুল হক নামের এক সেনা কর্মকর্তারও অংশ নেয়ার অভিযোগ উঠলে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী। তার বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে সেনাসদর।

বলা হচ্ছে, দেশজুড়ে ব্যাপক নাশকতার ছক কষতে ওই বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়।

এদিকে, ঢাকার গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম-আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সে তথ্যও জানানো হয় সংবাদ সম্মেলনে।

শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে অপুকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ছয়জনকেই ধরা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকায় আ. লীগের গোপন বৈঠকের তদন্ত চলছে, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি উপ-কমিশনার

আপডেট টাইম : ০৯:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫