ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত প্রিয়ার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৮২ বার

বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের বাড়ি পরিদর্শন করেছেন বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল। এ সময় প্রিয়ার কবরে গার্ড অফ অনার প্রদান করেন দলটি।

সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীয়াশুলাই এলাকার প্রিয়ার বাড়িতে যান তারা। সেখানে তারা প্রিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রতিনিধি দলের প্রধান ও বিমানবাহিনী উইং কমান্ডার এবিএম গোলাম সাদিক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জানান, আহতের চিকিৎসায় কোনো প্রকার ঘাটতি নেই। বিমানবাহিনীর একটি মেডিকেল টিম তাদের সঙ্গে রয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য কাউকে বিদেশে পাঠানোর প্রয়োজন হলে এবং বিদেশ থেকে কোনো ডাক্তার আনার দরকার হলে তার জন্য একটি বিমান প্রস্তুত রয়েছে। এছাড়া হতাহতদের পরিবারের যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা চলছে।

এ সময় নিহত প্রিয়ার স্বামী ওহাব মৃধা, ভাসুর দুলাল মৃধা, শ্বশুর আব্দুল কাদের মাস্টারসহ স্থানীয় ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত প্রিয়ার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

আপডেট টাইম : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫