ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যে কারণে ‘বেদনায় নীল হয়েছেন’ মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১০৬ বার

চাঁদাবাজির অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকর্মীর গ্রেপ্তারের খবর শুনে বেদনায় নীল হয়ে গেছিলেন বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম, পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেছে।’

তিনি বলেন, ‘এই কি পরিণতি, এটিই কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষ কি কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, এক বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কী?’

বিএনপি মহাসচিব বলেছেন, ‘বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন। ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন। বলার চেষ্টা করছেন যে আমরা সহযোগিতা করছি না। তাদের এ কথাগুলো সঠিক নয়।’

তিনি বলেন, ‘এমন কিছু বিষয় নিয়ে আমরা তর্ক-বিতর্ক করছি, নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে পড়ছি যা বাংলাদেশকে ফের পিছিয়ে দিতে পারে। ফ্যাসিস্টদের শক্তি যোগাতে পারে। নতুন করে ফ্যাসিস্টদের সুযোগ তৈরি করে দিতে পারে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনার বিচারের বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পেলাম না, কেন দেখলাম না? জুলাই গণঅভ্যুত্থান এক বছর হয়ে গেলো, এখনো কাজ শুরু হয়নি কেন?’ প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, ‘সারাদেশে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, খুন-গুম করা হয়েছে, নির্যাতন-নিপীড়ন করা হয়েছে। গত জুলাই মাসেও আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে। সিনিয়র নেতাদেরও অত্যাচার করা হয়েছে। কিন্তু একবারের জন্য আমাদের নেতারা আত্মসমর্পণ করেনি। আমাদের কোনো নেতাই সেদিন মুচলেকা দেননি।’

সংবাদমাধ্যমকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। যার যে অবদান আছে, সেই অবদানকে স্বীকার করবেন।’

জুলাই আন্দোলনের যুবদলের ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে কেউ এখন কথা বলে না। দেশে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া জীবনের সবকিছু ত্যাগ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

যে কারণে ‘বেদনায় নীল হয়েছেন’ মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৭:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫