ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৭১ বার

জধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে আটজনের অবস্থা ‘ক্রিটিকাল’ বা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. নাসির উদ্দীন বলেন, বর্তমানে ইনস্টিটিউটে মোট ৪৪ জন রোগী ভর্তি আছে, যাদের মধ্যে ৩৭ জনই শিশু। দগ্ধ ১৩ জনের অবস্থা ‘সিভিয়ার’ (গুরুতর) এবং ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন। শেষ ধাপের রোগীরা দ্রুত সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসেছেন এবং তিনিসহ এই হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেছেন।

প্রতি ঘণ্টায় রোগীদের অবস্থা মূল্যায়ন করা হচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে ‘ক্রিটিকাল’ ক্যাটাগরির রোগীকে ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে এবং অবস্থার অবনতি হলে ‘সিভিয়ার’ রোগীকে ‘ক্রিটিকাল’ ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলেও জানান পরিচালক। সর্বশেষ, গতকাল মঙ্গলবার রাতে একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিমান দুর্ঘটনায় দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট টাইম : ০৭:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫