ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় আহত সারিনা-সাইবা সিসিইউতে, দোয়া চাইলেন বাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১১১ বার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ শিশু সারিনা জাহান ও সাইবা জাহান চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা এবং উত্তরা এলাকার ব্যবসায়ী ইয়াছিন মজুমদার ও আকলিমা আক্তারের মেয়ে। তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত।

দগ্ধদের বাবা ইয়াছিন মজুমদার জানান, সোমবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ স্কুল থেকে ফোন পেয়ে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে যান। অনেক খোঁজাখুঁজির পর বার্ন ইনস্টিটিউটে গিয়ে তাদের মেয়েদের খুঁজে পান। ‘ওদের মধ্যে সারিনার শরীরের ২০ শতাংশ এবং সাইবার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে,’ বলেন তিনি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তারা আপাতত আশঙ্কামুক্ত। দেশবাসীর কাছে আমাদের দুই মেয়ের সুস্থতার জন্য দোয়া চাই।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দুই শিশু অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়। দ্রুত চিকিৎসা শুরু করা হয় এবং এখন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিমান দুর্ঘটনায় আহত সারিনা-সাইবা সিসিইউতে, দোয়া চাইলেন বাবা

আপডেট টাইম : ১১:৫২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫