ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন নাহিদরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৬০ বার

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা।

সোমবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মোরারপাড়া এলাকায় গিয়ে তারা ওয়াসিমের কবর জিয়ারত করেন।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানিয়েছেন, এনসিপি নেতাদের কবর জিয়ারতের সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি করে দল তাদের সঙ্গে ছিল। তারা পেকুয়া থানা এলাকা ছাড়ার আগপর্যন্ত পুলিশ সদস্যরা তাদের পাহারায় ছিলেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন। ওয়াসিমের কবর জিয়ারত করাটা আমাদের সাংগঠনিক প্রতিশ্রতি ছিল। যত বাধা আসুক, আমরা আমাদের সাংগঠনিক প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর।

এনসিপি সূত্রে জানা গেছে, নাহিদসহ এনসিপি নেতারা রোববার রাতে চট্টগ্রাম নগরে ছিলেন। সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চকরিয়ার বরইতলী এলাকা দিয়ে পেকুয়া যান। পরে একই পথে চট্টগ্রাম হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেবেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন নাহিদরা

আপডেট টাইম : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫