ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ তোলা হচ্ছে কবর থেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৩০ বার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষে নিহত তিনজনের লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে।

গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আদালতের চিঠিটি (সোমবার) সকালে পেয়েছি। এতে কালকের (২০ জুলাই) তারিখ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের আদেশের কথা লেখা আছে’।

যে তিন জনের লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে, তারা হলেন- রমজান কাজী, সোহেল রানা ও মো. ইমন তালুকদার।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন।

তার ভাষায়, ‘যেহেতু এখানে মামলা রুজু হয়েছে, তাই মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছে। গতকালকে এ আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।’

সোমবার গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। গত বুধবার সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘কারফিউ ও ১৪৪ ধারা জারি নাই। পরিস্থিতি শান্ত, স্বাভাবিক রয়েছে। মানুষজন অফিস-আদালত, বাজারঘাট, স্কুল-কলেজে যাচ্ছে’।

তিনি জানান, বুধবারের পর মোট ৩১৩ জনকে আটক করা হয়েছে। তবে সহিংসতা, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ তোলা হচ্ছে কবর থেকে

আপডেট টাইম : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫