ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে কারফিউ বহাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৮৮ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে কয়েক দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ শনিবার রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

শনিবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার সকাল থেকে রাত ৮ট পর্যন্ত সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। তবে রাত ৮টা থেকে আবারও বহাল থাকবে কারফিউ।

জেলা প্রশাসক জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতি হলে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

পরিস্থিতি বিবেচনায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত করা হয়েছে। তবে ওইদিন তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখার পর আবারও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা কার্যকর করা হয়।

শুক্রবার দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাখা হয়। পরে রাত ১১টার দিকে আবারও কারফিউ শিথিল করে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনগণের স্বাভাবিক চলাচলের অনুমতি দেন প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

গোপালগঞ্জে কারফিউ বহাল

আপডেট টাইম : ০৬:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫