ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জামায়াতের সমাবেশ নিয়ে যা বললেন হান্নান মাসউদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৭৮ বার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলা জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মানুষের ঢল দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (১৯ জুলাই) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে।’

তিনি লেখেন, ‘রাস্তায় কোন গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল, যেটার দূরত্ব প্রায় আট কি.মি.। এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগুচ্ছে না।’

‘১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য।’

হান্নান মাসউদ লেখেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মীথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো। একাত্তর প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা।’

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত।

দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে—আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সকল গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জামায়াতের সমাবেশ নিয়ে যা বললেন হান্নান মাসউদ

আপডেট টাইম : ০৬:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫