ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শতবর্ষী কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৬০ বার

‘টারব্যান্ড টর্নেডো’ খ্যাত ভারতের শতবর্ষী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং আর নেই। পাঞ্জাবের জালান্ধারে আদমপুর-ভোজপুর সড়কে মঙ্গলবার বিকেলে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৪ বছর। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পর জালান্ধারে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ফৌজা সিংকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অজ্ঞাতনামা চালকের বিপক্ষে ইতোমধ্যেই পুলিশ এফআইআর দায়ের করেছে।

জালান্ধারের বিয়াস গ্রামে ১৯১১ সালে ফৌজা সিংয়ের জন্ম। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। স্ত্রী গিয়ান কৌরের মৃত্যুর পর ১৯৯২ সালে তিনি পূর্ব লন্ডনে পাড়ি জমান।

১৯৯৪ সালে পঞ্চম সন্তান কুলদ্বীপ সিংয়ের মৃত্যুর পর ফৌজা সিং শোক কাটিয়ে উঠতে আবারো রানিং শুরু করেন। তিনি প্রায়ই বলতেন যে ব্যক্তিগত দুঃখ-কষ্টের কারণে সৃষ্ট মানসিক যন্ত্রণার জন্য দৌড়ানোই সেরা চিকিৎসা।

লন্ডনে কোচ হারমান্দার সিংয়ের অধীনে ফৌজা সিং অনুশীলন শুরু করেন ও ৮৯ বছর বয়সে পেশাদার রানিংয়ে নতুন করে নাম লেখান।

২০০০ সালে আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃতি পান। ঐ সময় ছয় ঘণ্টা ৫৪ মিনিটে তিনি লন্ডন ম্যারাথন সমাপ্ত করেছিলেন। ৯০ ঊর্ধ্ব ক্যাটাগরিতে এটি একটি বিশ্ব রেকর্ড।

ক্যারিয়ারে তিনি আটটি পরিপূর্ণ ম্যারাথন সম্পূর্ণ করেছেন।

২০০৩ সালে টরেন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথনে ৫ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করে তিনি ব্যক্তিগত সেরা টাইমিংয়ের রেকর্ড গড়েন।

১০০ বছর বয়সে ফৌজা সিং ২০১১ সালে লন্ডনে পরিপূর্ণ ম্যারাথনে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতা করে সাত ঘণ্টা ৪৯ মিনিটে দৌড় শেষ করেন।

২০১৩ সালে এক ঘণ্টা ৩২ মিনিট ২৮ সেকেন্ডে হংকং ম্যারাথনে ১০ কিলোমিটার সম্পন্ন করে তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক আয়োজন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন। এই টাইমিং ছিল আগের বছরের পারফরমেন্সের তুলনায় মাত্র আধা মিনিট কম।

২০১২ সালে ফৌজা সিং লন্ডন গেমসে আরো বেশ কয়েকজন তারকার সাথে অলিম্পিক টর্চও বহন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শতবর্ষী কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং মারা গেছেন

আপডেট টাইম : ১০:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫