ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

চাঞ্চল্যকর তথ্য, গুলশানে জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র তৈরি হয় ভারতে: এনআইএ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬
  • ৩৫১ বার

রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ক্ষেত্রে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেল ভারতে তৈরি হয় বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, পাকিস্তানি বিশেষজ্ঞদের সহায়তায় ১ জুলাই গুলশান হামলার অস্ত্র তৈরি হয় বলে তথ্য দিয়েছে খাগড়াগড় বিস্ফোরণে জড়িত সন্দেহে আটকদের একজন।

গত সেপ্টেম্বরে খাগড়াগড় বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে কলকাতা পুলিশ।

গুলশানের ওই সন্ত্রাসী হামলায় ভারতীয়

নাগরিক তারিশাই জেনসহ ২০ বিদেশী নিহত হয়। পরে অভিযানে আরও ৫ সন্ত্রাসী নিহত হয়।

কলকাতা পুলিশের হাতে আটক ওই সন্ত্রাসী জানান, পাকিস্তানের উপজাতি বন্দুকনির্মাতারা গোপনে বিহারের মুনগের শহর থেকে মালদা আসে। তারাই একে-২২ অ্যাসল্ট রাইফেল তৈরি করে। পরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে ওই অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে।

এনআইএ’র ধারণা, প্রশিক্ষণপ্রাপ্ত ওই বন্দুকনির্মাতারা পাকিস্তানের দারা আদম খেল সম্প্রদায়ের লোক।

আধুনিক অস্ত্রকে নকল করতে পারদর্শী এই জনগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠন তালেবানকে সমর্থনের অভিযোগ রয়েছে। পেশোয়ার ও কোহাটের মধ্যবর্তী এলাকায় এদের বসবাস।

এদিকে গুলশান হামলার পর বাংলাদেশের পক্ষ থেকে শুরুতেই অভিযোগ ওঠে এতে ব্যবহৃত অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকেই প্রবেশ করে। পরবর্তী সময়ে হামলায় সুনিশ্চিতভাবে মুঙ্গের সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছিলেন বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারতের বিহার পুলিশ। -যুগান্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

চাঞ্চল্যকর তথ্য, গুলশানে জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র তৈরি হয় ভারতে: এনআইএ

আপডেট টাইম : ০১:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬