ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্ব- প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষায় পিজিআরের ভূমিকা অতুলনীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৯৬ বার

জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) উদ্যাপন করল তার গৌরবময় ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সোমবার পিজিআর সদর দপ্তরে পৌঁছান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। প্রেসিডেন্ট প্রথমে পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে উপস্থিত পিজিআর সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতেই তিনি পিজিআরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান এবং বলেন, পিজিআরের সদস্যরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের পাশাপাশি পিজিআরের ৫ জন শহীদসহ সকল প্রয়াত সৈনিকদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রেসিডেন্ট পিজিআর সদস্যদের প্রতি পেশাগত দায়িত্ব পালনে নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শনের নির্দেশ দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রপতির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় পিজিআরের ভূমিকা অতুলনীয়। এই ঐতিহ্য রক্ষা করতে হলে আপনাদের আরও নিষ্ঠাবান, শৃঙ্খলাবান এবং দায়িত্বশীল হতে হবে।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ০৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।

প্রেসিডেন্ট পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এ কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫ জন শহীদসহ সকল প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও, তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এছাড়াও, সেনাবাহিনীর সিজিএস, পিএসও এএফডি, সেনাবাহিনীর কিউএমজি, প্রেসিডেন্ট কার্যালয় এর জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, প্রেসিডেন্টের সামরিক সচিবসহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

দেশের সার্বভৌমত্ব- প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষায় পিজিআরের ভূমিকা অতুলনীয়

আপডেট টাইম : ১১:১৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫