ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং সংস্কারের পক্ষে সকলকে দাঁড়াতে হবে :নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৯৫ বার

দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতকে ভয় পাওয়ার কোন কারণ নেই, আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে।

ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষকে খুন-গুম করে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিলো, আপনাদের সন্তানেরা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে শত শত নিরিহ বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। বিগত সময়ের কোনো সরকারই এর প্রতিবাদ করেনি। আমরা বলে দিয়েছি, আর একজন বাংলাদেশীকে হত্যা করা চলবে না।

গতকাল বুধবার বেলা আড়াইটার পর চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই পদযাত্রার সমন্বয়ক মোল্লা এহসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে নাহিদ বলেন, আপনারা যেকোনো প্রয়োজনে পাশে পাবেন আমাদের। এনসিপি আপনাদের সাথে আছে। আপনাদের সাথে আছি আমরা আপনাদের সন্তান আমরা। নতুন করে যাত্রা শুরু করতে চাই প্রয়োজনীয় সংস্থার ছাড়া এদেশে নির্বাচন সম্ভব নয়। জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি মাঠে থাকবো। নাহিদ ইসলাম আরও বলেন, আপনাদের দ্বারে দ্বারে যাবো। বিশেষ চাঁদাবাজি চলছে ভয়ংকর ভাবে এগুলো এখনই প্রতিরোধ করতে হবে।

উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, চাঁদাবাজী, মামলা বাণিজ্য থেকে শুরু করে এবং সকল মানুষকে হয়রানী করার যে চক্র ছিল সে সিন্ডিকেটগুলো রয়েই গেছে। তাই আমারা বিশ্বাস করি ২৪ এর অভ্যুত্থানে যে শহীদ ভাইয়েরা এবং যারা আহত হয়েছে তাদের আকাক্সক্ষা বাস্তবায়ন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সে লড়াইকে সামনে রেখে আমরা আপনাদের জেলায় উপস্থিত হয়েছি।

এ সময় বক্তব্য রাখেন, দলটির দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা.তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, আক্তার হোসেন প্রমুখ।
গত মঙ্গলবার মেহেরপুরে পদযাত্রা শেষ করে সেখানে রাত যাপন করেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে গতকাল বুধবার বেলা ১২ টার পরে সেখান থেকে রওয়ানা হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় পৌঁছে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। তারপর পদযাত্রা নিয়ে তারা আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গায় গিয়ে পৌঁছার বেলা আড়াইটার দিকে। এসময় মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গা বড়বাজারের স্থানীয় শহীদ হাসান চত্বরে পথসভায় যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং সংস্কারের পক্ষে সকলকে দাঁড়াতে হবে :নাহিদ ইসলাম

আপডেট টাইম : ১১:১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫