ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১২১ বার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে ভুটানকে বাংলাদেশের অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা

এসময় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছা বার্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি। তিনি বাংলাদেশের পক্ষ থেকে ভুটানকে বিভিন্ন সহযোগিতা বিশেষ করে চিকিৎসা শিক্ষায় এবং ভুটানের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) গঠনে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, ভুটান বাংলাদেশে তার সম্পৃক্ততা আরও গভীর করতে আগ্রহী।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভুটানকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার জন্য তরুণদের একে অপরের দেশে গিয়ে সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ তৈরি করা উচিত।

প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক (SAARC)-এর চেতনাকে ধরে রাখার গুরুত্বও তুলে ধরেন। তিনি রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও প্রধান উপদেষ্টা তাকে সর্বত্মক সহোযোগিতার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫