ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এ জয় প্রতিশোধ নয়: মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫
  • ১০৪৮ বার

ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে বুকের জ্বালা মেটালো বাংলাদেশি ক্রিকেটাররা। বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে অসন্তোষ ও পরাজয়ের গ্লানি নিয়ে ফিরতে হয়েছিল টাইগারদের।

বৃহস্পতিবার (১৯ জুন) মিরপুরের শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৭৯ রানে হারায় মাশরাফি বাহিনী। বাংলাদেশি ক্রিকেটভক্তরা এ ম্যাচটিকে তাই বিশ্বকাপের ওই ম্যাচের ‘মধুর প্রতিশোধ’ হিসেবেই দেখছেন।

কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ জয়কে বিশ্বকাপে হারের প্রতিশোধ বলতে নারাজ। ভারতের বিপক্ষে পাওয়া জয়কে অন্যভাবে দেখতে চান না মাশরাফি। তিনি বলেন, দলের পারফরম্যান্সে আমি অবশ্যই আনন্দিত। বাংলাদেশ ভয়হীন ক্রিকেট খেলছে। এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি।

ভারতের বিপক্ষে এ ম্যাচে অভিষিক্ত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে অধিনায়ক বলেন, আমরা জানতাম সে (মুস্তাফিজ) যেকোনো ব্যাটসম্যানকে চমকে দিতে পারে। সে চমৎকার বল করেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি প্রশংসায় ভাসান ব্যাটসম্যানদেরও। তিনি বলেন, তামিম ও সৌম্য দুর্দান্ত শুরু করে শতরানের জুটি গড়ে। বৃষ্টির ব্যাঘাতে আমরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিলাম। তবে সাকিব ও সাব্বির সেটা সামলে নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

এ জয় প্রতিশোধ নয়: মাশরাফি

আপডেট টাইম : ০৭:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫