ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রকাশ পেল জুলাইয়ের চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৭২ বার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার প্রকাশ করা হয়েছে জুলাইয়ের চতুর্থ পোস্টার।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এ পোস্টারের পোস্টে বলা হয়েছে, জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো।

প্রতিদিন এরকম ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে পোস্টে।

এর আগে, গত ১ জুলাই প্রকাশ করা হয় প্রথম পোস্টার, যার শিরোনাম ছিল ‘রাষ্ট্রীয় মদদে গুম’। দ্বিতীয় পোস্টারের শিরোনাম ছিল ‘বিডিআর ম্যাসাকার’। তৃতীয় পোস্টারের শিরোনাম ছিল ‘শাপলা ম্যাসাকার’।

এছাড়া জুলাই ক্যালেন্ডার দেওয়ার পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচিও চলবে। আগামী ১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে এ কার্যক্রম।

আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে বিরতি দিয়ে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, এরপর ৭ জুলাই ও ১৪ জুলাই অনুষ্ঠানমালা আছে।

আগামী ৫ আগস্ট ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইজ অভ জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শোর আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রকাশ পেল জুলাইয়ের চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’

আপডেট টাইম : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫