ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

হাওরের পরিবেশ রক্ষায় দরকার পরিকল্পিত উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
  • ৩৯৬ বার

সুনামগঞ্জে পরিবেশবিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, হাওরের পরিবেশ ও সম্পদ হুমকির মুখে। ঢলের সঙ্গে আসা বালুতে ভরাট হয়ে যাচ্ছে ফসলি জমি, কমে যাচ্ছে মাছ। আগের মতো বন-জঙ্গল নেই। হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

জেলা শহরের মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে গত মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন (সুপা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। সুপার জেলা সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গ্রিন ওয়ার্ল্ড ফাউন্ডেশন ইউকের চেয়ারপারসন বারবারা স্পেয়ার্স, বাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল ও আলমগীর কবীর, সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, জেলা জাসদ সভাপতি আ ত ম সালেহ, পাঠাগারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, জহির আহমদ, জাফরান কুসুম প্রমুখ।

বারবারা স্পেয়ার্স তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ। আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সবাই একটা সুন্দর পৃথিবী চাই। সুন্দর পৃথিবী গড়তে হলে পরিবেশ রক্ষা করতে হবে। এ জন্য কাজ করতে হবে।’ শরিফ জামিল বলেন, ‘হাওরের পরিবেশ ও সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। নানা কারণে আজ হাওরের প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

হাওরের পরিবেশ রক্ষায় দরকার পরিকল্পিত উদ্যোগ

আপডেট টাইম : ০৩:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬