ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সচিবালয় সমবায় সমিতির অনিয়ম, হামলা ও ক্ষমতার দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৮১ বার

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে সচিবালয় বহুমুখী সমবায় সমিতির ওপর বর্তমান বৈধ কমিটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরপরই একদল হামলাকারীর নৃশংস হামলা ও দখলচেষ্টার অভিযোগ তুলে ধরা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. রুহুল ইসলামসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, সমবায় অধিদপ্তরের নির্দেশে গঠিত বৈধ কমিটির দায়িত্ব গ্রহণের পর আওয়ামী জালিয়াতি কমিটির সমর্থকরা হামলা চালিয়ে ওএমএসের মালামাল লুট করে এবং কর্মকর্তাদের আহত করে।

তারা দাবি করেন, ওই হামলায় নেতৃত্ব দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা মইনুল ইসলাম ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা আব্দুস সালাম। হামলার ছবি, ভিডিও প্রমাণসহ তারা এসব ঘটনার বিচার ও জড়িতদের শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্যাসিবাদের দোসরদের শেল্টার দিয়ে সরকারি দপ্তরে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আহতদের চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সচিবালয় সমবায় সমিতির অনিয়ম, হামলা ও ক্ষমতার দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০১:১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫