ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

চিলমারীতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১১৭ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষাপ্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিয়েছেন ছাত্রদল কর্মীরা।

বুধবার (২৫ জুন) চিলমারীতে ছাত্রদল নেতা জামিউল ইসলাম জনির নেতৃত্বে মাদ্রাসা, কলেজে, বিদ্যালয় ও বিভিন্ন স্থানে ১৫০ টি গাছের চারা রোপণ করার এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হেলাল হোসেইন ও ছাত্রদলের চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম জনি। এছাড়াও চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদল যুগ্ন আহবায়ক মোঃ রাব্বি হাসান সহ উপজেলা ছাত্রদলের স্থানীয় ছাত্রনেতারা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

ছাত্রদল নেতারা জানান, দেশের পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন কর্মসূচি চলমান থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এসময় ছাত্রদল নেতা জামিউল ইসলাম জনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চিলমারী ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও এলাকার মানুষদেরকে বৃক্ষরোপণ সম্পর্কে উদ্বুদ্ধ করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

চিলমারীতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

আপডেট টাইম : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫