ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ড. ইউনূস ও দুদকের বিরুদ্ধে এবার টিউলিপের পাল্টা অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৭২ বার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশন (দুদক) ইচ্ছাকৃতভাবে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছেন-এমন অভিযোগ তুলেছে টিউলিপের আইনজীবীরা। এ অভিযোগ তুলে সম্প্রতি একটি আইনি চিঠি পাঠানো হয়েছে, যার খবর প্রকাশ করেছে স্কাই নিউজ।

চিঠিতে বলা হয়েছে, ড. ইউনূস ও দুদক যে অভিযোগ ও মন্তব্য করছেন, তা একেবারেই বেআইনি, উদ্দেশ্যপ্রণোদিত এবং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিতকারী। একইসঙ্গে অভিযোগ করা হয়, গণমাধ্যমে ইউনূসের বক্তব্য, টিউলিপের চিঠির জবাব না দেওয়া এবং যুক্তরাজ্যে সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যান-সবকিছুই একটি ন্যায্য ও আইনি তদন্ত প্রক্রিয়ার পরিপন্থী।

আইনজীবীরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষ চিঠির জবাব না দিলে বিষয়টি বন্ধ বলে ধরে নেওয়া হবে।

এ বিষয়ে টিউলিপ সিদ্দিক স্কাই নিউজকে বলেন, ‘আমি তাদের নোংরা রাজনীতির ফাঁদে পা দেব না। আমাকে নির্বাচিত করেছে আমার এলাকার মানুষ-তাদের সেবা করাই আমার দায়িত্ব। কেউ আমাকে সেই পথ থেকে সরাতে পারবে না। তারা যে রাজনৈতিক প্রতিহিংসার চেষ্টা করছে, তা বন্ধ করতে হবে।’

অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন বা ইচ্ছা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেই।’

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনও দাবি করেন, টিউলিপের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক নয় বরং সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে করা হয়েছে। তিনি আরও বলেন, ‘চিঠি চালাচালির মাধ্যমে এই মামলা নিষ্পত্তি হবে না, বিষয়টি আদালতেই মোকাবিলা করতে হবে।’

এই পাল্টাপাল্টি অবস্থান স্পষ্ট করেছে, টিউলিপের মামলা এখন শুধু আইনি নয়, আন্তর্জাতিক কূটনৈতিক ও রাজনৈতিক বিতর্কেও পরিণত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ড. ইউনূস ও দুদকের বিরুদ্ধে এবার টিউলিপের পাল্টা অভিযোগ

আপডেট টাইম : ১১:৩০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫