ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা কার্যকর ১ জুলাই থেকে, বাতিল হচ্ছে ৫% প্রণোদনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১০৪ বার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর ও দুঃসংবাদের সংমিশ্রণ নিয়ে এসেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ১ জুলাই ২০২৫ থেকে ‘বিশেষ সুবিধা’ ভাতা কার্যকর হচ্ছে, তবে একসাথে ২০২৩-২৪ অর্থবছরে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল করা হচ্ছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা জাতীয় বেতন স্কেলের আওতায় কর্মরত সরকারি-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, স্বশাসিত-রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, আইনশৃঙ্খলা বাহিনী ও পেনশনারদের ওপর প্রযোজ্য হবে।

নতুন সুবিধা অনুযায়ী:
চাকরিরতদের ক্ষেত্রে ‘বিশেষ সুবিধা’ ভাতা ন্যূনতম ১,৫০০ টাকা
পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা
নিট পেনশন  ১৭,৩৮৯ টাকা ও তদূর্ধ্বে  হলে ভাতা  ১০% হারে,
১৭,৩৮৮ টাকা ও তদনিম্নে পেনশনারদের ক্ষেত্রে ১৫% হারে ভাতা প্রদান করা হবে।

উল্লেখ্য, পূর্বের প্রজ্ঞাপনে চাকরিজীবীদের জন্য এই ভাতা ছিল  ১,০০০ টাকা এবং পেনশনারদের জন্য ৫০০ টাকা। তবে সংশোধনের মাধ্যমে এই হার বৃদ্ধি করা হলেও আগের ৫% প্রণোদনা বাতিল হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারীর প্রকৃত ভাতা বৃদ্ধির হার কমে যেতে পারে।

উদাহরণস্বরূপ:

একজন পিয়ন/গার্ড যার মূল বেতন ১০,০৫০ টাকা, তার ১৫% হিসেবে ১,৫০৭.৮০ টাকা প্রাপ্য হলেও, নির্ধারিত  ১,৫০০ টাকা ভাতা পেলে প্রকৃত বৃদ্ধি হবে মাত্র  ৫০৭.৮০ টাকা, কারণ পূর্বের ৫% প্রণোদনা তার বেতনে অন্তর্ভুক্ত ছিল।

এই সিদ্ধান্তে মাঠপর্যায়ের অনেকে হতাশ হয়েছেন, বিশেষ করে যাদের মূল বেতন তুলনামূলকভাবে কম। তবে সরকারের দাবি, জনস্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা কার্যকর ১ জুলাই থেকে, বাতিল হচ্ছে ৫% প্রণোদনা

আপডেট টাইম : ০৭:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫