ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সাবেক সিইসি হাবিবুল আউয়ালও গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৭৭ বার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের একটি সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, কাজী হাবিবুল আউয়ালকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে গতকাল সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

দায়ের করা মামলায় উল্লিখিত অভিযোগ, ২০১৮ সালের অনুষ্ঠিত ভুয়া জাতীয় নির্বাচনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিকে সাবেক সিইসি নূরুল হুদাকে মব সৃষ্টি করে লাঞ্ছনার ঘটনায় বিবৃতি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার (২২ জুন) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সাবেক সিইসি হাবিবুল আউয়ালও গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫