ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার ফোনের পর সংলাপে জামায়াতের অংশগ্রহণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৯৪ বার

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর অংশগ্রহণের পেছনে প্রধান উপদেষ্টার ফোনকলকেই কারণ হিসেবে উল্লেখ করেছে দলটি। বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ফোন করে নিরপেক্ষ অবস্থানের আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের ভিত্তিতেই জামায়াত আজকের সংলাপে অংশ নেয়। এর আগে, নির্দিষ্ট একটি রাজনৈতিক নেতার সঙ্গে একতরফা যোগাযোগের প্রতিবাদে জামায়াত গতকালের বৈঠকে অংশ নেয়নি।

বৈঠকে জামায়াতের প্রতিনিধি হিসেবে অংশ নেন ডা. তাহের ছাড়াও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।

তাদের ভাষ্য অনুযায়ী, ড. ইউনূসের আশ্বাসে তারা আশ্বস্ত হয়েছেন যে, অন্তর্বর্তী সরকার সব দলের প্রতি সমান আচরণ করবে এবং সংলাপে অংশ নেওয়ার পরিবেশ তৈরি করবে।

এদিনের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠনের বিষয় ছিল আলোচ্যসূচিতে। সকাল সাড়ে ১০টা থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধান উপদেষ্টার ফোনের পর সংলাপে জামায়াতের অংশগ্রহণ

আপডেট টাইম : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫