ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আগামীকাল সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের বিক্ষোভের ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১০১ বার

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন সচিবালয়ের কর্মচারীরা। এ দাবিতে বৃহস্পতিবার (১৯ জুন) আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সচিবালয়ের ৬ নম্বর ভবনের কয়েকটি ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা জানান, আজকের (১৮ জুন) মধ্যে দাবি মেনে নিয়ে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করা হলে রবিবার (২২ জুন) থেকে লাগাতার ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সেই আন্দোলনে দেশের সব সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,  গোলাম রব্বানী প্রমুখ।

সমাবেশ থেকে কো- মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম  আগামী দিনের কর্মসূচির ঘোষণা দেন।

তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে আবারো বিক্ষোভ সমাবেশ হবে।

তিনি বলেন, আমাদের দাবি আজকের মধ্যে মানা না হলে, ২২ জুন থেকে সারা দেশের সরকারি কর্মচারীদের নিয়ে লাগাতার ও কঠোর কর্মসূচি শুরু করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আগামীকাল সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের বিক্ষোভের ঘোষণা

আপডেট টাইম : ০৫:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫