ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

স্ত্রী-বোনকে সঙ্গে ধর্ম উপদেষ্টার হজযাত্রা, যা বললেন ভগ্নিপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৩৩ বার

সরকারি খরচে স্ত্রী ও দুই বোনকে নিয়ে হজযাত্রা করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন- এমন এক সংবাদ প্রকাশ করেছে দেশের এক সংবাদমাধ্যম। তবে সরকারি খরচে নয়, উপদেষ্টার স্ত্রী ও বোন নিজ খরচে হজে গিয়েছেন বলে দাবি করলেন তার ভগ্নিপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের অধ্যাপক আহমদ আলী।

আজ শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমার স্ত্রী মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ছোট বোন। সে হজ্জে গমন করে সম্পূর্ণ নিজস্ব খরচে। আমি তার সাথে যেতে পারছি না বলে উপদেষ্টা মহোদয়কে মাহরাম হবার কারণে তাঁকে সাথে নেওয়ার জন্য একান্ত অনুরোধ করি। উপদেষ্টা মহোদয়ের অপর বোনও একই কারণে তাঁর সাথে সম্পূর্ণ নিজস্ব খরচে হজ্জে যান। তাঁর অপর আরেক বোনও যাওয়ার কথা ছিল; কিন্তু টাকা যোগাড় করতে না পারায় যেতে পারেননি। ’

তিনি লেখেন, ‘উল্লেখ্য, সৌদি আরবে আমার স্ত্রীর আরেক বড়ো ভাই ড. সাদিক হোসেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন। এ ছাড়া তাদের আরও অনেক ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন সেখানে আছেন। তারা সর্বক্ষণ তাদের সেবায় ও দেখাশোনায় নিয়োজিত রয়েছেন। ’

আহমদ আলী লেখেন, ‘আমার স্ত্রী ও আপা তাঁরা যদিও মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে গমন করেছেন; কিন্তু তারা দুজনেই ফিরবেন তাঁর ফেরার আরও প্রায় দশ/বারো দিন পরে, ইন্ শাআল্লাহ। তারা যদি উপদেষ্টা মহোদয়ের একান্ত সফরসঙ্গী হতো, তাহলে তো তারা ফিরতোও তাঁর সাথে। ’

ধর্ম উপদেষ্টার ভগ্নিপতি লেখেন, ‘কালের কণ্ঠ পত্রিকা যেভাবে ফটোকার্ড প্রকাশ করেছে তাতে যে কারো ধারণা হতে পারে, আমার স্ত্রী, আপা ও ভাবি- সকলেই বুঝি সরকারি টাকায় এবারে হজ্জে গেছেন। অথচ নিউজের বিবরণে এ কথা বলা হয়েছে, তারা নিজস্ব খরচে হজ্জে গেছেন। পত্রিকাটির এভাবে ফটোকার্ড প্রকাশ করা ‍উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়!!’

তিনি লেখেন, ‘এটা ঠিক যে, তারা উপদেষ্টা মহোদয়ের সাথে যে কয়দিন থাকবেন, এ সুবাদে হয়তো তারা বাড়তি কিছু আদর-আপ্যায়ন পেতে পারে; কিন্তু এর পাশাপাশি তার সাথে যাবার কারণে তাদের খরচের মাত্রাও অনেক বেড়ে গেছে। যেমন- মক্কা থেকে মদীনা, মক্কা থেকে রিয়াদ সফর- যা উপদেষ্টা মহোদয় সাথে না থাকলে তারা হয়তো সাধারণ গাড়িতে অল্প খরচে যাতায়াত করতে পারতো, এখন তাদেরকেও বুলেটট্রেন ও বিমানযোগে উচ্চ ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে। এসব খরচ তাদের নিজেদের বহন করতে হচ্ছে।’

ধর্ম উপদেষ্টার ভগ্নিপতির দেওয়া পোস্টটি সম্পাদনা করেনি আমাদের সময়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

স্ত্রী-বোনকে সঙ্গে ধর্ম উপদেষ্টার হজযাত্রা, যা বললেন ভগ্নিপতি

আপডেট টাইম : ০৬:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫