ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

কাল খুলবে অফিস-আদালত, ঈদের ছুটির শেষ বেলায় রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৩৪ বার

ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি আজ শেষ। আগামীকাল রোববার (১৫ জুন) থেকে পুরোদমে খুলবে অফিস-আদালত। তাই অনেকটা তাড়াহুড়ো করেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীচাপ। প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। তারা বলছেন, এবার সরকারি ছুটি বেশি থাকায় স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন তারা।

এদিন সদরঘাটেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের।

সরকারের স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক পরার নির্দেশনা থাকলেও অধিকাংশ যাত্রীকেই মাস্ক ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষায় তেমন কোনো কার্যকর তদারকি চোখে পড়েনি।

এদিকে, বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে, যাদের সংখ্যাও একেবারে কম নয়। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

কাল খুলবে অফিস-আদালত, ঈদের ছুটির শেষ বেলায় রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

আপডেট টাইম : ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫