ত্যাগ ও আত্মসমর্পণের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে দ্বারে কড়া নাড়ছে মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব, ঈদুল আযহা। এ উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্নু সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রতন পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
“ঈদুল আযহা কেবলমাত্র পশু কোরবানির দিন নয় এটি আত্মত্যাগ, ধৈর্য ও আত্মনিবেদনের এক অনুপম শিক্ষা। এই দিনে আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম (আ.)-এর সেই ঐতিহাসিক ত্যাগ ও আল্লাহর প্রতি নিষ্ঠা, যা মানবজাতির জন্য অনন্ত প্রেরণার উৎস।”
পরিষদের নেতা রতন বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ আমরা সকলের মধ্যে ভাগাভাগি করে নিতে পারি—ধনী-গরিব, আশপাশের অসহায় মানুষ, পথশিশু, দিনমজুর ও দরিদ্র প্রতিবেশীদের সঙ্গে। ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম, যেখানে সহমর্মিতা ও মানবিকতা শ্রেষ্ঠ গুণ আছে ।”
হাদিসের আলোকে কোরবানির তাৎপর্য ও রয়েছেঃ-
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন: “কোরবানির দিনে মানুষের যেসব কাজ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, তার মধ্যে পশু কোরবানি অন্যতম। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।”। (তিরমিজি, হাদিস: ১৪৯৩)
তিনি আরও বলেন, “প্রতি বছর ঈদুল আযহা আমাদের মনে করিয়ে দেয়, নিজের স্বার্থকে ত্যাগ করে কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করতে পারি। এ শিক্ষাই হওয়া উচিত আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনের চালিকাশক্তি মধ্যেমে।”
তিনি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ও সমাজের সব বিত্তবান, সচেতন নাগরিক ও সকল সংগঠনকে আহ্বান জানান।
আসুন, আমরা সবাই ঈদের খুশির ভাগিদার হয়। সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই আমাদের ঈদ হবে পরিপূর্ণ, ঈদ হবে সত্যিকারের আনন্দের।
পরিশেষে তিনি দেশ জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে নিরাপদ, সুস্থ ও ঈমানি চেতনায় পূর্ণ ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
Reporter Name 





















