ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি করা হবে  : আসিফ নজরুল 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৬৯ বার

সরকারি চাকরি অধ্যাদেশে কর্মচারীদের আপত্তির বিষয়গুলো পর্যালোচনা করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করতে  যাচ্ছে সরকার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতাদের কাছ থেকে স্মারকলিপি নেওয়ার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এই কথা বলেন ।

আসিফ নজরুল বলেন, ‘এই আইনের বিষয়ে তাঁদের অনেকের আপত্তি আছে। তাঁদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে । আমি যত দূর জানি, উপদেষ্টা পর্যায়ের একটি উচ্চপর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্ব দেওয়া হবে তাঁদের যে আপত্তিগুলো আছে, সেগুলো ভালো করে শোনা, বিবেচনা করা এবং সে অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা।’

আইন উপদেষ্টা বলেন, ‘যেহেতু কমিটি গঠন করা হয়েছে, তার মানে, আমরা পুনর্বিবেচনা করার স্কোপ রেখেছি। কমিটি আজ বা কাল গঠন হবে। উপদেষ্টা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।’ তিনি জানান, সর্বোচ্চ মানবিক দিক থেকে তাঁদের অসুবিধার বিষয়গুলো বিবেচনা করার সর্বোচ্চ মানসিকতা সরকারের রয়েছে।

উচ্চপর্যায়ের ওই কমিটির সুপারিশ উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি যদি কমিটিতে থাকি, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাঁদের বক্তব্যগুলো শুনব এবং উপদেষ্টা পরিষদের সভায় তুলে ধরার চেষ্টা করব।’

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘কিছু ক্ষেত্রে আইন অপপ্রয়োগের সুযোগ রয়েছে। অপপ্রয়োগের সুযোগ থাকা কখনোই একটি প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। ভালো করে শোনা-বোঝার জন্যই কমিটি গঠন করা হয়েছে।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে কোরবানির ঈদের পরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন কর্মচারী নেতারা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এটা তাঁদের ব্যাপার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি করা হবে  : আসিফ নজরুল 

আপডেট টাইম : ০৫:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫