ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ বিকেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১০৪ বার

আজ সোমবার (২ জুন) বিকেলে সংস্কার কার্যক্রম নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল সাড়ে ৩টায় এই সংলাপের উদ্বোধন করবেন।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, উদ্বোধনী দিনে কেবল প্রধান উপদেষ্টা ড. ইউনূসই বক্তব্য রাখবেন। মূলত মঙ্গলবার থেকে কমিশন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা শুরু করবে। আজকের সংলাপে ৩২টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, দ্বিতীয় ধাপের এই সংলাপ হবে বিষয়ভিত্তিক। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য গড়ে ওঠেনি, সেগুলোকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হবে।

নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নিতে এই ধারাবাহিক আলোচনার আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ বিকেলে

আপডেট টাইম : ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫