ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৮৭ বার

আজ রোববার দুপুরের মধ্যে পর্যন্ত রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে করে গরমের অনুভূতিও আগের তুলনায় কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসময়ের মধ্যে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থা থাকতে পারে। সেইসঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসসয় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসঙ্গে সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা বেশ আর্দ্র আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদেশে বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে কৃষক বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা

আপডেট টাইম : ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫