ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা প্রসঙ্গে গয়েশ্বর ‘আমরা মানুষ চিনতে ভুল করেছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১০৬ বার

প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে, আমরা মানুষ চিনতে ভুল করেছি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে, আমরা মানুষ চিনতে ভুল করেছি। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।’

এ সময় ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য উল্লেখ করে বিএনপির এই বলেন, ছাত্র-জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুড়ে যাবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিত। অধিক সময় নিতেন না তার বক্তব্যে। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।’

‘তিনি যা করতেন না, তা বলতেন না। জিয়াউর রহমান দয়াপরবশ ছিলেন। জাতির মধ্যে তার আগমনটাও অত্যন্ত আকস্মিক,’ যোগ করেন বিএনপির এই নেতা।

জিয়ার স্মৃতি চারণ করতে গিয়ে গয়েশ্বর আরও বলেন, ‘জিয়াউর রহমানের সম্পর্কে অনেক অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টা প্রসঙ্গে গয়েশ্বর ‘আমরা মানুষ চিনতে ভুল করেছি

আপডেট টাইম : ০৬:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫