ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সপ্তাহে দুদিন সচিবালয়ে সাংবাদিক ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৯৬ বার

সপ্তাহে দুদিন সাংবাদিকসহ সব দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি সোম ও বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী বাদে সব শ্রেণি-পেশার মানুষের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। চিঠি প্রস্তুত, নিরাপত্তা শাখা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। উপদেষ্টার স্বাক্ষর হলেই এ নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে। এ নিষেধাজ্ঞার আওতায় সাংবাদিকেরাও থাকছেন বলে জানা গেছে।

সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০২৫ সরকারি চাকরি আইনের অধ্যাদেশের চারটি ধারা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা। বিষয়টি ব্যাপকভাবে সরাসরি প্রচার হওয়ায় সরকার বিব্রত বলে জানিয়েছে একাধিক সূত্র।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। আগে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারীরা অনায়াসে সচিবালয়ে প্রবেশ করতে পারতেন। অগ্নিকাণ্ডের পর সচিবালয় বিটের সাংবাদিকেরা দর্শনার্থীদের মতো পাস নিয়ে বা তালিকায় নাম থাকা সাপেক্ষে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সপ্তাহে দুদিন সচিবালয়ে সাংবাদিক ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আসছে

আপডেট টাইম : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫