ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ের গুজবে আসল দম্পতির বিয়ে নিয়ে বিপাক ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮ শিক্ষা মন্ত্রণালয় ঘিরে গুজবের ঝড় ‘ম্যানেজিং কমিটির দায়িত্বে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি’ এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতির ঘোষণা : ঐক্য ফোরাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৯০ বার

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের জন্য আন্দোলতরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপান থেকে ফেরার আগ পর্যন্ত ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা জানিয়েছেন । এছাড়া বাংলাদেশ সচিবালয়ে  তিনজন উপদেষ্টা ও একজন সচিবের কাছে কর্মচারীরা স্মারকলিপি দেবেন।

আজ বুধবার দুপুর ২টায় এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম।

প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে বলে আজ বুধবার (২৮ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ।

এর আগে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে ৭ সচিবের সমন্বয়ে গঠিত কমিটি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে ছিলেন ।

ঐক্য ফোরামের আরেক কো-চেয়ারম্যান বাদিউল কবীর বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। জাপান সফর শেষ করে ৩১ মে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। এর মধ্যে দুইজন উপদেষ্টা ও তিনজন সচিবের কাছে স্মারকলিপি দেবো।

কর্মবিরতির পাশাপাশি এই স্মারকলিপি প্রদানও আমাদের কর্মসূচির অংশ। ৩১ মের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্যে ভালো কোনো ফলাফল না পেলে আন্দোলন অব্যাহত থাকবে। সেটা মাঠ পর্যায়ে হবে, না কি অবস্থান কর্মসূচি হিসেবে, তা পরে জানানো হবে।
তবে আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতির ঘোষণা : ঐক্য ফোরাম

আপডেট টাইম : ০৫:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫