ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত : এ এস এম সালেহ আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১০৫ বার

সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার পর বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ।

আজ বুধবার এসব তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে যান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিব। তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

এদিকে আজ বুধাবার দুপুর ২টার দিকে সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারী নেতারা বিষয়টি নিয়ে ব্রিফ করবেন।

প্রধান উপদেষ্টা গতকাল রাতে জাপান সফরে গেছেন। এ এস এম সালেহ আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলে ধরবেন।

সে অনুযায়ী এ মাসে সচিবালয়ের আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আগামী মাসের শুরুতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে।

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিবদের বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

দাবির বিষয়টি নিয়ে গতকাল ভূমি সচিবের সঙ্গে আলোচনা পরিপ্রেক্ষিতে আজকের জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন কর্মচারীরা। আজকের পরিস্থিতি সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারীদের ব্রিফ করবেন কর্মচারী নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত : এ এস এম সালেহ আহমেদ

আপডেট টাইম : ০১:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫