ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জাপানের কাছ থেকে ১ বিলিয়ন ডলার সহায়তা আশা করছি : প্রেস সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১০৩ বার

বাংলাদেশ সরকার জাপান সফরে ৫০০ থেকে ১ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্রত্যাশা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট হিসেবে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন এবং এই সফরকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রেস সচিব বলেন, সফরে মাতারবাড়ি-মহেশখালী সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১৪০ বিলিয়ন ডলার সম্ভাব্য বিনিয়োগের জন্য জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই মূল লক্ষ্য। সেখানে নির্মিত হবে ছয়টি গভীর সমুদ্রবন্দর টার্মিনাল, একটি পরিকল্পিত সিটি, বিদ্যুৎ কেন্দ্র, লজিস্টিক ও ম্যানুফ্যাকচারিং হাব।

জাপানে অনুষ্ঠেয় সেমিনারে প্রায় ৩০০ জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন, যেখানে বিনিয়োগ পরিবেশ, সুযোগ-সুবিধা এবং যৌথ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

প্রেস সচিব আরও জানান, মাতারবাড়ি উন্নয়নের সঙ্গে সঙ্গে কক্সবাজার অঞ্চলেও উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সেখানকার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জাপানের কাছ থেকে ১ বিলিয়ন ডলার সহায়তা আশা করছি : প্রেস সচিব

আপডেট টাইম : ০৭:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫